সিরাজগঞ্জের পাখি বিক্রেতাকে নাটোরে দণ্ড

নাটোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ০১:১২ আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০১:১২

সিরাজগঞ্জের পাখি বিক্রেতাকে নাটোরে দণ্ড

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সিরাজগঞ্জের একজন পাখি বিক্রেতাকে খাঁচায় বন্দি পাখি বিক্রির অপরাধে নাটোরে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ছয়টি টিয়া ও একটি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুর পর শহরের তেবাড়িয়া হাটে ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন।
দণ্ডপ্রাপ্ত নাসিম উদ্দিন (১৮) সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহাম্মদ হোসাইনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, রবিবার পৌনে দুইটার দিকে তেবাড়িয়া হাটে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় নাসিম উদ্দিনের কাছ থেকে খাঁচায় বন্দি ৬টি টিয়া এবং ১টি মুনিয়া পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো বিক্রির উদ্যেশ্যেই এনেছিল বলে স্বীকার করেন নাসিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৮ (১) ধারা মোতাবেক তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে একই অপরাধ না করার জন্য তাকে সতর্কও করা হয়েছে। পরে নাটোর ডিসিপার্কের সামনে পাখিগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক শাহ রিয়াজ।

/এএইচ/
সম্পর্কিত
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংঘর্ষ, নারীসহ দুই পক্ষের আহত ১০
সর্বশেষ খবর
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
যুদ্ধবিরতির আশায় কমল তেলের দাম
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সিকিমে ভারী বৃষ্টিতে ভূমিধস, পরিস্থিতি ‘গুরুতর’
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না