বায়ুদূষণের দায়ে সালেহ স্টিলকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২০, ২৩:২৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২৩:২৩

বায়ুদূষণের দায়ে সালেহ স্টিলকে ১০ লাখ টাকা জরিমানা বায়ুদূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধনের দায়ে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার সালেহ স্টিল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (৩০ নভেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের উপপরিচালক মিয়া মাহমুদল হক এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, 'গত ১১ নভেম্বর গবেষণাগারে বায়ুমান বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটির দক্ষিণ ও পশ্চিম পাশে সাসপেনডেড পার্টিকুলেট ম্যাটার (এসপিএম) ৪৬৮ পিজিএম ও ৩০৮ পিজিএম। অথচ পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ (সংশোধিত ২০০৫) অনুযায়ী এটির গ্রহণযোগ্য মানমাত্রা সর্বোচ্চ ২০০ পিজিএম। এ ঘটনায় সোমবার প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদফতর কার্যালয়ে শুনানিতে ডাকা হয়। প্রতিষ্ঠানটির জিএম দেশার আলী’র উপস্থিতিতে দুপুরে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাক জরিমানা করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এর আগে গত ১২ নভেম্বর বায়ুদূষণের কারণে প্রতিষ্ঠানটিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু এরপরও বায়ুদূষণ অব্যাহত থাকায় প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, কারখানাটিতে স্থাপিত এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টটি (এটিপি) ত্রুটিপূর্ণ। তাই ১০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এটিপি আধুনিকায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের