মোংলা বন্দরের ৭০ বছর: ‘দ্য সিটি অফ লিয়নস’ থেকে ‘ফাতিমা জাহান’

মোংলা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮




সিটি অব লিয়নস ১৯৫০ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করা দেশের অন্যতম আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলার বয়স এখন ৭০ বছর পার করেছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) নতুন বছরের নতুন যাত্রা শুরু করে বন্দরটি।

১৯৫০ সালের ১১ ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ ‘দ্য সিটি অব লিয়নস’ সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিরঘোল নামক স্থানে নোঙ্গর করে। এটাই ছিল বন্দর প্রতিষ্ঠার প্রথম শুভ সূচনা। সর্বশেষ ৩০ নভেম্বর ২০২০ সালে বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘ফাতিমা জাহান’। মাঝপথে কেটে গেছে ৭০ বছর।

৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বন্দর কর্তৃপক্ষ বর্ণাঢ্য র‌্যালি বের করে। পরে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সামনে বন্দরের দীর্ঘ অগ্রযাত্রার সফলতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে হাজির হন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। তিনি এসময় বন্দরের নানামুখী উন্নয়ন প্রকল্প থেকে লাভজন বন্দরে পরিণত হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।

ফাতিমা জাহান চেয়ারম্যান এসময় আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় অর্থনীতিসহ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে মোংলা সমুদ্র বন্দর।

এসময় উপস্থিত ছিলেন- প্রকৌশল ও উন্নয়ন সদস্য ইয়াসমিন আফসানা, হারবার সদস্য ও মেরিন ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, পরিচালক প্রশাসন মো. গিয়াস উদ্দিন, হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পরিকল্পনা প্রধান মো. জহিরুল হক, প্রধান নিরীক্ষা কর্মকর্তা গোলদার শাহবাজ ও বন্দর চেয়ারম্যানের একান্ত সচিব মো. কামরুজ্জামান প্রমুখ।

এদিকে কোভিড-১৯ বা করোনা পরিস্থিতিতে এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় কোনও আয়োজন ছিল না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম