বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০২:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪৬

লালমনিরহাটে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া বাস।

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় পারুল বেগম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাস উল্টে আরও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন বাসযাত্রী।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে লালমনিহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী গ্রামের মোকছুদার রহমানের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পুত্রবধূসহ আরও কমপক্ষে ১০ জন বাসযাত্রী।

কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন মোকছুদার রহমান। পথিমধ্যে ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। বাসটি উল্টে যাওয়ায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেল ও বাসের দুই আরোহীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তৌহিদুর রহমান জানান, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি