সুদের টাকা না পেয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৫০

সুদের টাকা না পেয়ে ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ নড়াইলে সুদের টাকা না পেয়ে বিল্লাল বিশ্বাস (৫৫) নামে এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা-দিঘলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল কোলা-দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকচালক বিল্লাল বিশ্বাস দিঘলিয়া গ্রামের বাবু খা ও কালু খার কাছ থেকে টাকা ধার নেন। তবে সুদের টাকা দিতে না পারায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিল্লাল বিশ্বাসের ওপর বাবু খা ও কালু খা চড়াও হন। এক পর্যায়ে বাবু খা, কালু খা ও তাদের লোকজন বিল্লালকে বেদম মারধর করে। এতে বিল্লাল অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালু খাকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম