পলাশবাড়ি পৌর নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রাথীকে বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩০

গাইবান্ধা জেলা

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে গাইবান্ধার পলাশবাড়ি পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি এবং আওয়ামী লীগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় প্রার্থী থাকার পরেও তার নির্বাচনে অংশ নেওয়া দলীয় গঠনতন্ত্র বিরোধী। এ কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পলাশবাড়ি পৌর নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রাথীকে বহিষ্কার

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা বলেন, 'তার বহিষ্কারাদেশ ৩ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।'

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই পলাশবাড়ি পৌরসভা গঠিত হয়। ১০ ডিসেম্বর এই পৌরসভার প্রথম নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নলেন গুড়ের মিষ্টি স্বাদে চন্দন কাঠ পিঠা
নলেন গুড়ের মিষ্টি স্বাদে চন্দন কাঠ পিঠা
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
ক্রিকেট মাঠে পিচও কি বদলানো যায়? জানুন ড্রপ-ইন পিচের রহস্য
ক্রিকেট মাঠে পিচও কি বদলানো যায়? জানুন ড্রপ-ইন পিচের রহস্য
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
এআই এলেও দর্শক ‘বাস্তব জিনিস’ দেখতে চাইবে: টম ক্রুজ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার