শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতক শিশুদের ৪ জন উদ্ধার

যশোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) থেকে পালিয়ে যাওয়া চার  শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের উদ্ধার করে কেন্দ্রে আনা হয়েছে। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র থেকে রবিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে একটি কক্ষের টয়লেটের জানালা ভেঙে আট বন্দি শিশু পালিয়ে যায়। পালিয়ে যাওয়া শিশুরা হচ্ছে- যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫) ও আব্দুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪) ও সোহাগ শেখ (১৭), নড়াইলের মুন্না গাজী (১৫), গোপালগঞ্জের শাহ আলম (১৪) ও বরিশালের মাইনুর রহমান শাকিব (১৫)।

আরও পড়ুন:

 'সংশোধন নয়, অপরাধপ্রবণ হচ্ছে বন্দিরা'

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বন্দি ৭ কিশোর শ্যোন অ্যারেস্ট

কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন বলেন, পালিয়ে যাওয়া শিশুদের মধ্যে যশোরের দুজন (হৃদয় ও ফারদিন দুর্জয়), খুলনার একজন (রোহান গাজী) এবং নড়াইলের একজনকে (মুন্না গাজী) তাদের আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরিবারের সহযোগিতায় সেখান থেকে সোমবার বিকেলে যশোরের দুজনকে এবং সন্ধ্যার পর খুলনার একজনকে এবং মঙ্গলবার সকালে নড়াইলের একজনকে উদ্ধার করা হয়। পরে তাদের কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। পালিয়ে যাওয়া অন্যদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন: 

 

শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ কর্মকর্তা পুলিশ হেফাজতে

‘হাত-পা-মুখ বেঁধে পেটায়, ক্রসফায়ারের ভয় দেখায়’

যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের কর্মকর্তা দায়ী হতে পারেন, ইঙ্গিত ডিআইজি’র

নিজেদের সংঘর্ষের পর কিশোররা মার খায় কেন্দ্র কর্মকর্তার হাতেও!

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহ

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম