'পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী'

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ১৯:৫২

'পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী'

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সমস্ত চ্যালেঞ্জ মোকাকবিলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন, সমগ্র বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।'

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানোর কার্যক্রম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, 'পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। সমগ্র দেশবাসী পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা। তার আলোয় আলোকিত হচ্ছে দেশ। তিনি পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চার লেন ও ছয় লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রসওয়ে নির্মাণ করছেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছিলেন। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণবঙ্গের ২১ জেলাকে সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।'

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও মাদারীপুরের বাংলাবাজার ঘাট পরিদর্শর করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম