নেত্রকোনায় বধ্যভূমি সংরক্ষণে স্মৃতিসৌধ নির্মাণ

নেত্রকোনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২০, ০০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩২

নেত্রকোনায় বধ্যভূমি সংরক্ষণে স্মৃতিসৌধ নির্মাণ নেত্রকোনা শহরের পাটপট্টি মহল্লায় মগড়া নদীর তীর ঘেষে ব্রিজ সংলগ্ন ভূমিতে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমি সংরক্ষণ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধটি উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়।

পরে জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা, নেত্রকোনা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আইয়ুব আলী, জেলা বারের সভাপতি সীতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যরা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. শামছুজ্জোহা বলেন, পাটপট্টি ব্রিজের নিচে মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরেরা অগনিত স্বাধীনতাকামী মানুষদের নির্যাতনের মাধ্যমে হত্যার পর লাশ ফেলে রাখতো। তিনি সঠিকভাবে বধ্যভূমি সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে যুদ্ধের আসল ইতিহাস তুলে ধরার দাবি জানান।

সমাপনী ভাষণে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় বলেন, জেলায় অবহেলিত ১৪টি বধ্যভূমির সবগুলোর সংরক্ষণেই জেলা পরিষদ পর্যায়ক্রমে কাজ করবে।

প্রসঙ্গত, পাটপট্টি এলাকার ব্রিজ সংলগ্ন বধ্যভূমিটি সংরক্ষণে অংশ হিসেবে জেলা পরিষদ আট লাখ টাকা ব্যয়ে শিল্পী মেহেদী হাসানের নকশায় স্মৃতিসৌধটি নির্মাণ করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী