প্রথম নারী জেলা প্রশাসক পেলো বান্দরবান

বান্দরবান প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৫৪

ইয়াসমিন পারভীন তিবরীজি প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পাচ্ছে বান্দরবান। জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন পারভীন তিবরীজি। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ ডি‌সেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

ইয়াসমিন পারভীন তিবরীজি ২২তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভরনেন্স অ্যান্ড পাবলিক পলিসি’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি তিন কন্যা সন্তানের জননী। তার বাবা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মায়ের নাম সৈয়দা হামিদা বেগম। তার স্বামী খালেদ বিন চৌধুরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান।

ইয়াসমিন পারভীন তিবরীজির বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়। তিনি ২০১২ সালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবেও দায়িত্ব পালন করেছি‌লেন।

আরও পড়ুন- ১১ জেলায় নতুন ডিসি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম