মেস মালিকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২২:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২৩:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রথম বর্ষের দুই ছাত্রীকে মেস মালিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তারা নবিনবাগ এলাকার খন্দকার মোফাজ্জল হোসেনের বাসায় ভাড়া থাকতেন। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাসা পরিবর্তন করতে গেলে তার স্ত্রী নাসরিন খন্দকার ও মেয়ে রেশমীর দ্বারা নির্যাতনের শিকার হন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘নয় মাস পর বাসা ভাড়া চুক্তি শেষ হওয়ার এক মাস আগেই চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ভাড়া পরিশোধ করে করোনার কারণে চলে আসার সময় বাড়ির মালিকের স্ত্রী নাসরিন খন্দকার ও তার মেয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তারা আমাদের বাবা-মা ও পরিবার নিয়ে বাজে কথা বলেন এবং একপর্যায়ে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। বের না হতে চাইলে গায়ে হাত তোলেন এবং ধাক্কা দিয়ে বের করে দেন নাসরিন খন্দকার। কিন্তু ওই বাসা আমাদের জানুয়ারি পর্যন্ত ভাড়া নেওয়া ও সব ভাড়া পরিশোধ করা ছিল। সে অনুযায়ী তারা আমাদের বের করে দিতে পারেন না।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাড়িওয়ালার স্ত্রী নাসরিন খন্দকার নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সেখানে এমন কোনও ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তবে প্রত্যক্ষদর্শী ভ্যানচালক শাহিন বলেন, ‘উভয় পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে বাড়িওয়ালার স্ত্রী একজনকে ধাক্কা দেন।’

এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি। আমরা পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

 

 

 

 

 

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী