কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৯:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সহ-সভাপতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, মোটরসাইকেল যোগে ভুলতা আসার সময় নরসিংদীগামী কাভার্ডভ্যানের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় মর্তুজাবাদ এলাকার আবুল হাসেম মিয়ার ছেলে মোবারক হোসেন (৪২) এবং  সোনাব এলাকার আব্দুর রহমান মাতব্বরের ছেলে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি করিম হোসেন (৫১) মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের