মধ্যরাতে হাসপাতালে আগুন আতঙ্ক: রোগীদের হুড়োহুড়ি

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ০৯:৫০আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২১:২২

মধ্যরাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ খবর শুনে হুড়োহুড়ি শুরু করেন রোগীরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গভীর রাতে খবর পেয়ে হাসপাতালে এসে তন্ন তন্ন করে খুঁজে আগুন লাগার কোনও সত্যতা পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের আতঙ্কে মধ্যরাতে হাসপাতালে হুড়োহুড়ি

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশও ঘটনাস্থলে যায়। তারাও আগুন লাগার কোনও সত্যতা পায়নি। কিন্তু ততক্ষণে পঞ্চম তলায় আগুন লাগার খবরে রোগীরা হাসপাতাল ছেড়ে বাইরে চলে আসেন। এতে দুর্ভোগে পড়েন তারা। আগুনের আতঙ্কে মধ্যরাতে হাসপাতালে হুড়োহুড়ি

সাতক্ষীরা ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে সাতক্ষীরা মেডিক্যালে আগুন লাগার খবর আসে। শুনে দুটি গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছাই। পঞ্চম তলা থেকে শুরু করে সব জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করি। কিন্তু কোথাও আগুন লাগার সত্যতা পাইনি। আগুন খুঁজে পায়নি ফায়ার সার্ভিস

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কেউ স্মোক ডিটেক্টরের কাছে ধূমপান অথবা মশার কয়েল জ্বালিয়েছিলেন। যেভাবে হোক সেই ধোঁয়া স্মোক ডিটেক্টরের স্পর্শে এলে সাইরেন বেজে ওঠে। এতে পঞ্চমতলার ওয়ার্ড মাস্টার আব্দুল হালিম সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। সবাই সতর্ক ছিলেন। কোনও অগ্নিকাণ্ড ঘটেনি।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি