পুতুলের ভেতরে করে ইয়াবা পাচার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
১৬ জানুয়ারি ২০২১, ০৯:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৯:২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুতুলের ভেতরে ইয়াবা পাচারের সময় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় সাত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। শুক্রবার (১৫ জানুয়ারি) সাহেবপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমিনুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- জানু মাল (৩৯), মো. আশরাফুল (৫০), মো. রাজু সরদার (২২), মো. ইসলাম মাল (৩২), মো. তাহিদ হোসেন (২৬), শহিদুল ইসলাম (২৬) ও মো. শরৎ আলী। এ সময় মাদক বিক্রির ৯ হাজার টাকা ও শিশুদের খেলনা সামগ্রী জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলকার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। তারা বাস ও ট্রেনে খেলনা পুতুল ফেরি করে বিক্রয়ের ছদ্মবেশ ধরে তারা পুতুলের ভেতর ইয়াবা ভর্তি করে তা পরিবহন করতো।

আসামিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে শিশুদের খেলনা সামগ্রী বিক্রির আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
ইতালির সব স্বাদ এক শহরেই, লোম্বার্দিয়ার লুকানো রত্ন ব্রেশিয়া
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জনাজা হলো একসঙ্গে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের জনাজা হলো একসঙ্গে
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
সার নেই, বিদ্যুৎ নেই: কৃষির সামনে জোড়া বিপদ 
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
চীনের সহায়তায় ঢাকায় ১০ হাজার কোটি টাকার আবাসন প্রকল্প হচ্ছে: প্রতিমন্ত্রী   
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?