শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে তারাবো পৌরসভা নির্বাচনে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১১:৪৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১১:৪৩

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপ‌জেলার তারাবো পৌরসভার নির্বাচ‌নের ভোটগ্রহণ চলছে। মোট ৪৩ কেন্দ্রে ইভিএম পদ্ধিতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। ৬টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। 

ভোটকেন্দ্র
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ভোটকেন্দ্র
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডসহ অধিকাংশ ওয়ার্ডকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। ১২ জানুয়ারি ৭ নম্বর ওয়ার্ডে  নির্বাচনি প্রচারের সময় দুই কাউন্সিলির প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনার পর প্রতিটি ওয়ার্ডকেই অধিক গুরুত্ব দিয়ে দেখছেন উপজেলা নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন।

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম