ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ 

মাগুরা প্রতিনিধি 
১৬ জানুয়ারি ২০২১, ১৩:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৩:৪০

মাগুরা পৌর নির্বাচনে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ইকবাল আখতার খান কাফুর। শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি নিজ বাসভবনে সাংবাদিকদেরকে এ অভিযোগ জানান। এ বিষয়ে একটি লিখিত অভিযোগও তিনি রিটার্নিং অফিসার বরাবর দিয়েছেন। 

কাফুর বলেন, ‘সকাল থেকেই ছাত্রলীগের কর্মীরা কেন্দ্র দখল করে রেখেছে।  তারা কোনও কেন্দ্রেই আমার এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না। শুধু তাই নয়, ভোটারদেরকে জোর পূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। তবে আমি এখনই নির্বাচন বর্জন করছি না।’ 

আওয়ামী লীগের প্রার্থী খুরশীদ হায়দার টুটুল বলেন,  ‘এরকম সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে আমি কখনও ভোট দিইনি। আমার প্রতি জনগণ আস্থা রেখেছে এবং বিএনপি প্রার্থীকে শুধু জনগণ নয়, নিজের দলের কর্মীরাও প্রত্যাখ্যান করেছে।’

/এসটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি