ব্যালটবই ছিনিয়ে নৌকায় সিল দেওয়ার অভিযোগ

নাটোর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৫:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:০৮

গোপালপুর পৌরসভার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে ব্যালট বই ছিনিয়ে নিয়ে তাতে নৌকার সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের প্রধান এজেন্ট আনোয়ারুল ইসলাম শনিবার দুপুর সোয়া ১টার দিকে এই অভিযোগ করেন।

কেন্দ্র চত্বরে আনোয়ারুল ইসলাম বলেন, নৌকার মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলির অনুসারীরা সকাল থেকেই সুযোগ বুঝে ব্যালটের পর ব্যালটে নৌকার সিল মারছে। দুপুর ১টার দিকে তিনি দেখেন, লিলির দেবর তুহিন ও অন্যরা একটি ব্যালট বই নিয়ে একের পর এক নৌকায় সিল মারছে। তিনি বইটি কেড়ে নিতে চাইলে তুহিন তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে প্রিজাইডিং অফিসার ব্যালট বইটি নেওয়ার কথা বলেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বরত এসআই কৃষ্ণ জানান, বিষয়টি তার জানা নেই। তবে অনেকেই এমন গুজব ছড়াচ্ছেন।

দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কোনও ব্যালট সিজ ঘোষণা করেননি। এর বাইরে কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম