নামবিহীন ক্লিনিক সিলগালা, লাখ টাকা দণ্ড

যশোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২৩:১৮ আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২৩:১৮

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে নামবিহীন একটি অবৈধ ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক মালিক ডা. আব্দুল মজিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মো. ইউসুফ আলী জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের একটি মার্কেটে অভিযান চালানো হয়। সেখানে মার্কেটের করিডোরে লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে চলছিল একটি ক্লিনিক। স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই। তারপরও গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি করা হচ্ছে রোগী। অভিযানের সময় এমন অনিয়মের চিত্র উঠে আসায় জরিমানা করে ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
সেনাবাহিনী মোতায়েনেরও কোনও সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনী মোতায়েনেরও কোনও সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন