ধর্ষণের অভিযোগে রেলওয়ে কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৬:৩৬

ধর্ষণের অভিযোগে রাজশাহীতে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দুই সন্তানের মা এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেছেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মঈন উদ্দিন আজাদ (৪২)। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল কাঁচাবাজারে তার বাড়ি। মামলা দায়েরের পর থেকে তিনি লাপাত্তা।

রাজশাহী মহানগরীর বাসিন্দা ভুক্তভোগী ওই নারী জানান, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরিও দিতে চেয়েছিলেন। বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে ওই নারী বলেছেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে গত রবিবার বিকালে আজাদ তাকে বাসায় ডাকেন। তিনি সরল বিশ্বাসে তার বাসায় গিয়ে দেখেন, কেউ নেই। ফাঁকা বাসায় আজাদ তাকে ধর্ষণ করেন। চেষ্টা করেও তিনি আজাদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি। ধর্ষণের পর আজাদ হুমকি দেন, ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে।

ওসি বলেন, ‘রেল কর্মকর্তা মঈন উদ্দিন আজাদ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, ‘মামলার বিষয়টি জেনেছি। তদন্ত করে দোষী হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী