অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট রাখার দায়ে ২ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট রাখার অপরাধে মানিকগঞ্জের হরিরামপুরে একটি হোমিও হলের মালিক ও চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিল্লাহ হোসেন এই দণ্ডাদেশ দেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ঝিটকার উজানপাড়া এলাকার আলিম হোসেনের ছেলে আব্দুল কাদের (৪২), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে হোমিও ডাক্তার আশরাফ উদ্দিন মোল্লা (৫৪)।

সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝিটকা গালা রোডের ভূঁইয়া হোমিও হলে অভিযান চালিয়ে ১২ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে রেকটিফাইড স্পিরিট ছিল একশ’ এমএল করে। পরে হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ দণ্ড প্রদান করেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম