মাইক্রো-ট্রাক সংঘর্ষে রূপপুর পারমাণবিক কেন্দ্রর গাড়িচালক নিহত

নাটোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত ও বিদেশি প্রকৌশলী আহত হয়েছে। আহত প্রকৌশলীকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। নিহত সাগরের (২৫) বাড়ি পাবনার ঈশ্বরদীতে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ওই বিদেশি প্রকৌশলীসহ মাইক্রোবাসটি বনপাড়ার দিকে আসছিল। গুনাইহাটী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত দুজনকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

মাকক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ

তিনি আরও বলেন, ওই বিদেশি প্রকৌশলীর নাম সারজেইগারকেন। তিনি রাশিয়ান। তার ডান হাঁটুতে জখম হলেও শঙ্কামুক্ত। ঘাতক ট্রাক আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী