চতুর্থ দিন মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন

মৌলভীবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৫

মৌলভীবাজার জেলা সদরসহ সবকটি উপজেলায় চতুর্থ দিনের মতো শেষ হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৪ হাজার ৭ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৬৯ জন এবং নারী এক হাজার ৩৩৮ জন। বুধবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত তিন দিনে জেলার কোথাও পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। ফলে মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে। প্রতিদিন সকাল থেকে নারী-পুরুষরা ভিড় করছেন কেন্দ্রগুলোতে।

টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৭ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪ এবং নারী ২ হাজার ৫১৯ জন।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ইতিবাচক প্রচারণায় জেলার বাসিন্দাদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এখন পর্যন্ত টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া টিকাদানে সরকারি দফতরগুলোতে চমৎকারভাবে সমন্বয় সাধিত হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা উৎসাহ নিয়ে কাজ করছেন।’

/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম