মুন্সীগঞ্জে অনলাইনে টিকার জন্য নিবন্ধন করা যাচ্ছে না

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২১

করোনার টিকা নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দারা। অনলাইনে আবেদন করতে গিয়ে আবেদন করতে পারছেন না। স্ক্রিনে দেখাচ্ছে, ‘এই মুহূর্তে কাজটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন।’

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ সমস্যা দেখা দেয়। জেলার একাধিক বাসিন্দা জানান, তারা আবেদন করতে পারছেন না।

মুন্সীগঞ্জে অনলাইনে টিকার জন্য নিবন্ধন করা যাচ্ছে না

লৌহজংয়ের নিরব জানান, শনিবার দুপুর থেকে একই সমস্যা হচ্ছে। ১০ জনের আবেদন করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু, হচ্ছে না। কখনও কেন্দ্র পাওয়া যাচ্ছে না, কেন্দ্র পাওয়া গেলেও ওটিটি (OTP) কোড নিচ্ছে না। আবার প্রিন্ট করতে ডাউনলোড করা যাচ্ছে না।

সত্তরোর্ধ্ব ফরিদা বেগম  বলেন, টিকার আবেদন করার চেষ্টা করেছি কিন্তু করতে পারেনি। কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না।
শিক্ষার্থী মাকসুদা হাসান তনিমা বলেন, রাত ৮ টা থেকে আবেদনের চেষ্টা করছি। মনে হয় সার্ভার খুব ধীর গতিতে চলছে। আবেদন করতে পারি নাই।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, ‘মুন্সীগঞ্জে টিকা দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশনও চলছে। মুন্সীগঞ্জে আমরা ২৪ হাজার মানুষের ৪৮ হাজার ডোজ বরাদ্দ পেয়েছি। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে কমপক্ষে ২২ হাজার মানুষকে টিকা দেওয়া। গত বৃহস্পতিবার পর্যন্ত ৮ হাজার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। তাছাড়া, আমাদের বলা হয়েছে রেজিস্ট্রেশন চালু রাখতে কারণ, পরবর্তীতে আরও টিকা বরাদ্দ দেওয়া হবে। হয়তো সার্ভার সমস্যার কারণে সাময়িকভাবে অনলাইনে আবেদন করা যাচ্ছে না।’

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, শনিবার পর্যন্ত মুন্সীগঞ্জে মোট করোনা টিকা নিয়েছেন ৬২৯৬ জন।

/এসটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী