অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩

ঝালকাঠির রাজাপুরে এক কলেজছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। একই সঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার আসামি উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. হাফিজুর রহমান রনি (২৭)।

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে (১৫) উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে হাফিজসহ অজ্ঞাত চার জন অপহরণ করে। পরে এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে শনিবার দুপুরে হাফিজসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর শনিবার রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই আল-মামুন অভিযান চালিয়ে হাফিজকে গ্রেফতারসহ ছাত্রীকে উদ্ধার করেন।

ওসি জানান, গ্রেফতারকৃত হাফিজসহ অপহৃত কলেজছাত্রীকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম