নদী সংলাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতের আহ্বান

কক্সবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

কক্সবাজারে কোহেলিয়া নদী সংলাপে বক্তারা পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং জাতীয় নদী জোটের যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডা. মুজিবর হাওলাদারের সভাপতিত্বে এবং বাপার কক্সবাজার জেলার সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল। এতে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল বলেন, ‘বৈদেশিক অর্থায়নে কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে ৩৬ হাজার কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গভীর সমুদ্রবন্দরকে ঘিরে এখানে ব্লু ইকোনমিসহ প্রত্যেকটা নদীর পাড়ে শিল্পায়ন গড়ে তুলতে হবে। কোহেলিয়া নদী নিয়ে বেজা সহ সরকারি-বেসরকারি দফতরের সবাইকে নিয়ে বসতে হবে এবং সংসদে এই বিষয়টি উপস্থাপন করা হবে।’ 

প্রধান বক্তা শরীফ জামিল বলেন, ‘যে উন্নয়ন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয় তা উন্নয়ন নয়। সরকারের উন্নয়ন কাজের বিরোধিতা করা মানে সরকারের বিরোধিতা নয়। দেশের ৭০ ভাগ লবণ যায় কক্সবাজার থেকে। আর এই লবণ শিল্প বাঁচাতে নদী দখলকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে প্রতিরোধ করতে হবে।’

নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি না দেওয়া পর্যন্ত কোহেলীয়া নদীর পাড়ে রাস্তা নির্মাণ না করার নির্দেশনা চাই আমরা।’

ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, ‘সেখানে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ম্যানগ্রোভ ছিল। তবে ভূমিদস্যুরা কেটে প্রজেক্ট তৈরি করা হচ্ছে।’  কোহেলিয়া নদীকে মা দাবি করে তিনি বলেন, ‘আমার মাকে ফিরিয়ে দিন।’

মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ বলেন, ‘কোহেলিয়া নদী ভরাট হওয়ার কারণে সবশ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উন্নয়ন হোক, তবে সেটা নদী ভরাট করে নয়।’

এই নদী সংলাপে আরও বক্তব্য রাখেন– কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মোস্তফা জব্বার, ইকবাল হোসেন, মো. আলম, সাংবাদিক, পানচাষি, লবণচাষিসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী