মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করলো মেয়ে!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ০৯:০১আপডেট : ০১ মার্চ ২০২১, ০৯:০১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক সেবনের টাকা না পেয়ে কাপঢ় কাটার কাচি দিয়ে আঘাত করে মাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে মেয়ের বিরুদ্ধে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউপি’র দশানী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক মেয়ে পাপিয়াকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাপিয়া নিয়মিত মাদক সেবন করতো। রবিবার সকালে তার মা রহিমা বেগম বাড়িতে বসে কাপড় সেলাই করছিলেন। এসময় পাপিয়া তার মায়ের কাছে মাদক সেবনের টাকা চায়। তার মা টাকা দিতে অস্বীকার করে। পরে ক্ষুদ্ধ হয়ে সেলাই মেশিনের ওপর থাকা কাপর কাটার কাচি দিয়ে তার মায়ের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রহিমার ছোট মেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রহিমাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ঘাতক মেয়ে পাপিয়াকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস