নিষিদ্ধ পানীয় বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ২১:০২আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:০২

দিনাজপুরের হিলিতে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রির দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এক ভুয়া ডাক্তারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও জালালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-আলম এই জরিমানা করেন।

মোহাম্মদ নূর-আলম বাংলা ট্রিবিউনকে জানান, বেশ কিছুদিন ধরেই অভিযোগ ছিল, নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, এনার্জি ড্রিংকসে বাজার সয়লাব হয়ে গেছে। সোমবার হিলি বাজারে ও জালালপুরে অভিযান পরিচালনা করে বেশ কিছু নিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। এ সময় আট ব্যবসায়ীকে অবৈধ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হিলি বাজারের মণ্ডল ফার্মেসিতে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন কিন্তু সে ডাক্তার নয়, অষ্টম শ্রেণি পাস। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও তার চেম্বারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি