দুই ঘণ্টার আগুনে পুড়লো ৩০ দোকান, ক্ষতি ৫ কোটি টাকার 

রংপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ০৯:৪৮আপডেট : ০২ মার্চ ২০২১, ০৯:৪৮

রংপুর নগরীর স্টেশন রোড এলাকায় জামাল মার্কেটের নিচ তলায় আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনা স্থলে এসে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটের পেছনে কাপড়ের দোকান ও গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে ৩০টি দোকান ও গোডাউন পুড়ে যায়। ব্যবসায়ীরা জানান আগুনের সট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তারা ধারণা করছে। আগুন লাগার সময় দুই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুই ঘণ্টার আগুনে পুড়লো ৩০ দোকান, ক্ষতি ৫ কোটি টাকার 

প্রত্যক্ষদর্শী মার্কেটের কর্মচারী আফজাল জানান, তিনি মার্কেটের ভেতরেই থাকেন। হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।

তিনি জানান, মার্কেটের পেছনে অনেকগুলো গুদাম রয়েছে। যেহেতু নিচতলা কাপড়ের মার্কেট সে কারণে গুদামগুলোয় রেডিমেট শার্ট, জামা, মেয়েদের কাপড়, বোরকাসহ বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে মালামাল গুদামে থাকে।

মার্কেটের ব্যবসায়ী শাহ আলম জানান, তার গুদামে কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। তিনি নিঃস্ব হয়ে গেছেন। একই কথা জানালেন ব্যবসায়ী মমতাজ, আকবরসহ অনেকে।

তবে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের পেছনে এবং নিচ তলায় লেগেছে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়লে আরও ব্যাপক ক্ষতি হতো। কেননা মার্কেটে ব্যাংকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও অফিস রয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক অহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে অন্য এলাকা থেকে আরও ২টিসহ মোট ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত না করে আগুন লাগার কারণ বলা যাবে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের