ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৮:২৪আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৮:২৪

তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম এবং তাদের সনদ বাতিলের দাবিতে জামালপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১টায় বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়নে সমাবেশের আয়োজন করে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা বলেন, ‘বকশীগঞ্জ উপজেলায় ১০ জন ভুয়া মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা এবং সনদ বাতিল করতে হবে। আমরা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছি তাদের সঙ্গে আলোচনা না করে ভুয়া কাগজপত্র দাখিল করে কতিপয় ব্যক্তি মুক্তিযোদ্ধা সেজেছে। এতে করে প্রকৃত মুক্তিযোদ্ধারা চরমভাবে বিব্রত।’ তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম এবং তাদের সব সুযোগ-সুবিধা বাতিল করতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন– বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম