বাজারে বিক্রির জন্য মোড়ক পরিবর্তনের সময় সরকারি চাল জব্দ

পিরোজপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ২৩:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:৩৮

পিরোজপুরের ভান্ডরিয়ার বন্দর বাজারের একটি দোকানে বিক্রির উদ্দেশে সরকারি চালের মোড়ক পরিবর্তনে সময় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে ভান্ডরিয়া থানার ওসি (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেয়াঘাট সড়কে থাকা মায়ের দোয়া এন্টারপ্রাইজে দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনার বাংলাদেশ/ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান সংবলিত ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্র্যান্ড নামের মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ভরা হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ৩৩ বস্তাসহ মোট ১৬৩ বস্তা চাল জব্দ করেন।

স্থানীয় একটি সূত্র জানায় মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা, উপজেলার টিআর, কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে কেনে। সেগুলোর সঙ্গে কিছু মিনিকেট চাল মিশিয়ে নুরজাহান ব্রান্ড নামের বস্তা প্রিন্ট করে এক নম্বর মিনিকেট চাল বলে বেশি দামে বিক্রি করে আসছে।

ওসি জানান, উদ্ধার সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক ইদ্রিস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই  মামলা দায়ের করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী