পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পটুয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ০৮:৩০আপডেট : ৩১ মার্চ ২০২১, ০৮:৩০

পটুয়াখালী জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পুলিশ এসে তা নিভিয়ে ফেলে। ফলে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে পটুয়াখালীর বনানীতে বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে। 

পরিচয় প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, ১০/১২ টি মোটরসাইকেলে ২০-২২ জন লোক এসে প্রথমে অফিসের সামনে ভাঙচুর করে। তারা সবাই অল্প বয়সী পোলাপান। পরে পাশে মোটরসাইকেলের গ্যারেজ থেকে হাতুড়ি এনে তালা ভাঙে। এরপর ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। বেরিয়ে যাওয়ার সময় তারা ব্যানার ও কাগজপত্রে আগুন ধরিয়ে দিয়ে যায়। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।

কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়েছে

বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন নান্নু বলেন, আমি শব্দ শুনে এসে দেখি হেলমেট পরা ২৫/৩০ জন লোক হবে। তারা অফিসে তাণ্ডব চালাচ্ছে। চেয়ার থেকে শুরু করে তারেক রহমানের ছাবি পর্যন্ত সবকিছু ভেঙে ফেলে। স্টিলের আলমারি ভেঙে দলীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই পুলিশ আগুন নিভিয়ে ফেলে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘সকালে আমাদের বিক্ষোভ মিছিলে বের হয় পুলিশের বাধায় মিছিল করতে পারিনি । এরপর থেকেই আমাদের নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের ছেলেরা। দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। রাতে আমাদের অফিসে ভাঙচুর করেছে এবং আগুন দিয়েছে।’ 

কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়েছে

এ বিষয়ে জানতে ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর  ফোনে কল দিলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ  বলেন, কার্যালয়ের সামনে কিছু ব্যানারে আগুন দিয়ছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করবো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত