ফেনীর ডিসিসহ ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

ফেনী প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ০৮:৪৩আপডেট : ৩১ মার্চ ২০২১, ০৮:৪৩

ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামানসহ প্রশাসনের তিন কর্মকর্তা করোনায় আক্রান্ত। তারা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত অন্য দু’জন হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।

এ প্রসঙ্গে মঙ্গলবার রাতে (৩০ মার্চ) জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা সাংবাদিকদের জানান, সরকারি এই তিন কর্মকর্তাকে হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা ভালোর দিকে আছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনী জেলা প্রশাসক ২৩ মার্চ অসুস্থ বোধ করেন। বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগকে জানালে তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। রিপোর্ট করোনা পজিটিভ আনে। বর্তমানে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রবিবার (২৮ মার্চ) অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থতাবোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ আসে।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নমুনা পরীক্ষার করালে তার রিপোর্টও পজিটিভ আসে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস