চাঁদপুরে করোনা রোগীদের জন্য ৩ আইসিইউ বেড বরাদ্দ

চাঁদপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৯:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:৩৪

চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীদের জন্য তিনটি আইসিইউ বেড বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক জানান, বেডগুলো আনার জন্য ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। মঙ্গলবারই সেগুলো চাঁদপুরে চলে আসবে। আশা করা যাচ্ছে, দ্রুতই বেডগুলো স্থাপন করা হবে।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আইসিইউ বেডগুলো কোথায় বসবে এখনও সে স্থান নির্ধারণ করা হয়নি। তবে যেহেতু বেড আসবে তাই খুব দ্রুতই এর সেবা রোগীরা পাবেন।’

উল্লেখ্য, চাঁদপুরে গত কয়েকদিনে বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। সুস্থ হয়েছেন দুই হাজার ৯৭৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫৫৩ জন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি