প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৯:৫৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ইয়াসিন আরাফাত আকরাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান-২ বিষয়টি নিশ্চিত করেছেন।    

গ্রেফতার আরাফাত শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে।

এসআই মনিরুজ্জামান-২ বলেন, ‘সম্প্রতি ইয়াসিন আরাফাত আকরাম তার নিজ নামের ফেসবুক আইডি “ইসলামের সৈনিক” গ্রুপ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই এলাকার মৃত ইন্নছ আলীর ছেলে নাজিম উদ্দিন মাস্টার বাদী হয়ে গত শুক্রবার (৯ এপ্রিল) শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন