সরকারি নির্দেশনা অমান্য করায় যুবককে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২৩:২৮আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২৩:২৮

লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি নির্দেশনা অমান্য করায় ফারুক মিয়া (৩৮) নামে এক যুবককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ফারুক মিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌর শহরের নারায়ণপুর গ্রামের জয়নাল আবেদীন আব্দু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ-আলম অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, এ ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম পৌর শহরের সড়কবাজারসহ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুপুরের দিকে বিএনপি নেতার ছেলে ফারুক মিয়া এক সঙ্গীসহ মোটরসাইকেলযোগে সড়কবাজারে প্রবেশ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা দলটি তার মোটরসাইকেলটিকে থামতে ইশারা দিলে সে আদেশ অমান্য করে। পরে অভিযানে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলাম এগিয়ে গেলে মোটরসাইকেলের ধাক্কায় তার হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে অন্যান্য পুলিশ সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে ও ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য, মাথায় হেমলেট না থাকা ও মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের