ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২১, ১৭:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭:১৭

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় এই দুর্ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

নিহতরা হচ্ছেন– নেত্রকোনার দুর্গাপুরের কৃষি শ্রমিক খলিল মিয়া (৪০), শহিদুল ইসলাম (৪২) ও মাসুম মিয়া (২৪)।

ওসি জানান, দুর্গাপুর থেকে ধান কাটার কাজ করার জন্য ময়মনসিংহের ত্রিশালে আসার পথে তারাকান্দার খিচা নামক স্থানে বালুবোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মাসুম মিয়া মারা যান। গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিল ও শহিদুলকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত মাসুমের স্বজন আবুল কালাম জানান, প্রতি বছরের মতো এবারও ধান কাটার কাজ করার জন্য ত্রিশালে যাওয়ার পথে ট্রাকের চাপায় তিন জন নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম