কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান সেদিকে খেয়াল রাখতে হবে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ মে ২০২১, ১৮:০৮আপডেট : ০৩ মে ২০২১, ১৮:০৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পান, বঞ্চিত না হন, প্রতারিত না হন সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।’ সোমবার (২ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যাতে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, অসহায় হয়ে না পড়েন এবং খাদ্যের অভাব না হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিন্তা করেন।’

করোনা মোকাবিলায় সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা নেমে আসলেও সরকার কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে করোনা আক্রান্তের হার নেমে এসেছে। করোনাভাইরাসের মহামারিকালে সবাইকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সায়েব আহমদ, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

উল্লেখ্য, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পরিবারের জন্য বড়লেখা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য জনপ্রতি ৫০০ টাকা ও ৪৫০ টাকা হারে ১৬ হাজার ৭০৮ পরিবারকে মোট ৭৭ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের