নারায়ণগঞ্জে লাবনী ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২১, ২২:৫৮আপডেট : ০৩ মে ২০২১, ২২:৫৮

অপরিচ্ছন্ন পরিবেশে জুস তৈরি, কেমিক্যাল ও ফ্লেভারের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় নারায়ণগঞ্জে একটি জুস তৈরির প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দুপুরে শহরের নয়ামাটি এলাকায় লাবনী ফুড অ্যান্ড কনজুমার প্রডাক্টস নামে ওই প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে বাজার তদারকি করে জুস তৈরির ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি না মেনে অপরিচ্ছন্ন পরিবেশে জুস তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ জুস তৈরির কেমিক্যাল এবং ফ্লেভারের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৩০ হাজার এবং ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দেলপাড়া বাজার তদারকি করা হয়েছে এবং ব্যবসায়ীদের সচেতন করার জন্য লিফলেট, প্যাম্পলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এ অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম