মসজিদে ঢুকে নোবিপ্রবির সহকারী রেজিস্ট্রারকে ছুরিকাঘাত

নোয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২১, ২২:৩৮আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৮

মসজিদে ঢুকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী রেজিস্ট্রারকে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিটে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদ কলোনির মুন্সিদিঘীর পাড় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ ঘটনায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার শিকার সহকারী রেজিস্ট্রার মো. আবদুল কাদের রহমান (৪২) নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশীদ কলোনির রতন মিয়ার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আটক মো. ইউছুফ আলী ওরফে ভান্ডারীকে (৬০) তাৎক্ষণিক এলাকাবাসী পুলিশে সোপর্দ করে। সে একই এলাকার হাজী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।

ভুক্তভোগীর ছোট ভাই আনোয়ার হোসেন জানান, তার বড় ভাই মুন্সিদিঘীর পাড় জামে মসজিদে ইতেকাফে অংশগ্রহণ করেন। তিনি গত সাত দিন যাবৎ মসজিদে অবস্থান করছেন। জোহরের নামাজের সময় তিনি নামাজের লাইনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একই এলাকার মো. ইউছুফ আলী ওরফে ভান্ডারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ‘ইউছুফ আলী ভান্ডারীর রশিদ কলোনি এলাকায় একটি বড় গরুর খামার ছিল। ওই খামারের কারণে পরিবেশ দূষণ হওয়ায় এলাকাবাসী বিভিন্ন অধিদফতরে লিখিত অভিযোগ করেন সেটি বন্ধ করার জন্য। ওই অভিযোগপত্রে আমার ভাই আবদুল কাদের রহমানও একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেন। এ ঘটনার জের ধরে সে আমার ভাইকে ছুরিকাঘাত করে বলে ধারণা করা হচ্ছে।’

সুধারাম মডেল থানার ওসি জানান, এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে