শ্বাসনালিতে ভাত আটকে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
১১ মে ২০২১, ২১:৫০আপডেট : ১১ মে ২০২১, ২১:৫০

কান্নারত অবস্থায় খাওয়ানোর সময় শ্বাসনালিতে ভাত আটকে নয় মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার তাহসিন নিবরাস চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রায় নামের ওই শিশুটি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকার গৌতমের মেয়ে। হাইমচরে মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে শিশুটির মা ভাত খাওয়ানোর চেষ্টা করেন। তখন শিশুটি কাঁদছিল। চিৎকার করা অবস্থায় শিশুটির মুখের ভেতর ভাত দেন মা। এতে করে গলার ভেতর ভাত আটকে গিয়ে শিশুটির নিশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার তাহসিন নিবরাস চৌধুরী বলেন, ‘বাচ্চাটি কান্নার সময় তার মা ভাত খাওয়াচ্ছিলেন। এতে ভাত পাকস্থলিতে না গিয়ে শ্বাসনালিতে আটকে যায়। পরে স্বজনরা তাকে দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখলাম বাচ্চাটি মৃত।’ তিনি জানান, শিশুদের দ্রুত বড় করে তোলার জন্য শিশুদের জোর করে ভাত খাওয়ানো উচিত না।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম