কাদের মির্জার বিরুদ্ধে গণভবনের সামনে অনশন করবে কোম্পানীগঞ্জ আ.লীগ

নোয়াখালী প্রতিনিধি
১৬ মে ২০২১, ১৭:১৪আপডেট : ১৬ মে ২০২১, ১৭:১৪

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে এবং কোম্পানীগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও গণভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খিজির হায়াত খান বলেন, ‘রবিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।’

এর আগে, খিজির হায়াত খান দুপুর ১২টায় এক ফেসবুক স্ট্যাটাসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন:

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়– ১. গতকাল চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে নতুন বাজারে শান্তিপূর্ণভাবে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে পুলিশের নগ্ন হামলা এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি  নজরুল ইসলাম ফয়সালকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ২. বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অপরাজনীতির বিরুদ্ধে  এবং কোম্পানিগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও গণভবনের সামনে অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে কারও উসকানিতে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম