পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

পটুয়াখালী সংবাদদাতা
২৫ মে ২০২১, ১৫:৩৫আপডেট : ২৫ মে ২০২১, ১৫:৩৫

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এজন্য মঙ্গলবার পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাতাসের গতিবেগ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

সোমবার বিকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগর ও নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে।

ইয়াস মোকাবিলায় সোমবার শেষ বিকালে ঘূর্ণিঝড় প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। সভায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম জানান, জেলায় ৮০৩টি আশ্রয় কেন্দ্র, ৯৩টি মেডিক্যাল টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ মোট নয় হাজার স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শিশুখাদ্য ও পশু খাদ্যসহ দুই কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা
চলতি মাসে তাপপ্রবাহ-ঘূর্ণিঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান