পুকুরে ভাসছিল যুবকের মাথাবিহীন বস্তাবন্দি লাশ

মাগুরা প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৭:৫৮আপডেট : ০৬ জুন ২০২১, ১৭:৫৮

মাগুরার মহম্মদপুরে আজিজুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিকান্দি গ্রামের মহম্মদপুর-মাগুরার প্রধান সড়কের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। রবিবার (৬ জুন) মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আজিজুর রহমান মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। ছোটবেলায় তার বাবা-মা মারা যাওয়ার পর থেকে বিনোদপুর ইউনিয়নের কালিকান্দিতে নানা আবুল কাশেমের বাড়ি থেকে বড় হয়েছেন তিনি। আজিজুর ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সকালে তিনি বাসা থেকে যশোরের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রবিবার সকালে কালিকান্দি গ্রামের মতিয়ার মোল্লার পরিত্যক্ত পুকুরে স্থানীয় লোকজন রক্তমাখা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে। বস্তার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় হাত-পা দেহের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ সময় ওই যুবকের মাথা ও একটি পা পাওয়া যায়নি।

পরে লাশ শনাক্ত করেছেন তার ছোট ভাই হাবিবুর রহমান। লাশের পরনে থাকা কালো প্যান্ট ও নীল রঙের শার্ট দেখে পুলিশ তার লাশটি শনাক্ত করে।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বলেন, ‘চাচাতো শ্যালকদের সঙ্গে আজিজুর রহমানের শত্রুতা ছিল। তারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। মাগুরা সদরের ইছাকাদা গ্রামে মাসরেক উদ্দিনের মেয়েকে বিয়ে করেন আজিজুর।’

মহম্মদপুর থানার ওসি জানান, একটি বস্তাবন্দি লাশ পড়ে আছে বলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। কী কারণে হত্যা করা হয়েছে সেটি উদ্ঘাটনের চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম