জমিসংক্রান্ত বিরোধে নিহত ১, গ্রেফতার ৪

পঞ্চগড় প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ২৩:৪০আপডেট : ১৪ জুলাই ২০২১, ২৩:৪০

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের কিসমত হরিপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রবিন চন্দ্র অধিকারী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিন ওই গ্রামের বিদ্যা মোহন অধিকারীর ছেলে। এ ঘটনায় বুধবার (১৪ জুলাই) বিদ্যা মোহন অধিকারী বাদী হয়ে ১৩ জনের নামে বোদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর পরই বোদা থানা পুলিশ চার আসামিকে গ্রেফতার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিসমত হরিপুর গ্রামে বিদ্যা মোহন অধিকারী পৈতৃক ও কেনা এক একর ৬৮ শতক জমি ভোগ-দখল করে আসছেন। এদিকে একই এলাকার জগেশ, ইন্দ্রমোহন, নিতাই রায়, ভবেষ রায়, নিবারণ রায়, দিপেন রায় ওই জমি নিজেদের বলে দাবি করে আসছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিদ্যা মোহনের প্রতিপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিরোধীপূর্ণ ওই জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে যায়। খবর পেয়ে বিদ্যা মোহন অধিকারী ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় আসামিরা তাদের হাতে থাকা লাঠিসোঁটা, হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড, কোদাল দিয়ে বিদ্যামোহন, তার ভাই মহেন্দ্রনাথ, বিদ্যা মোহনের বড় ছেলে রবিন চন্দ্র, মেজো ছেলে দিলীপ চন্দ্র, ছোট ছেলে গৌতম, ভাতিজা তিলক, বৌমা সুধাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি জখম ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা ট্রাক্টর নিয়ে পালিয়ে যান। আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত রবিন চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

বিদ্যা মোহন এ ঘটনায় জগেশ, ইন্দ্রমোহন, নিতাই রায়, ভবেষ রায়, নিবারণ রায়, দিপেন রায়, সন্ধ্যা রানী, সুন্তী রানী, ববিতা রানী, সন্ধ্যা, আদুরী রানী, মধু বর্মণ ও সুমিত্রা রানীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বোদা থানা পুলিশ বুধবার দুপুরে জগেশ, ইন্দ্রমোহন, নিতাই রায় ও তার স্ত্রী সুন্তী রানীকে গ্রেফতার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার পর পরই আমরা চার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক