শিথিলের শুরুতেই খুলনার দোকানপাট-গণপরিবহনে স্বাস্থ্যবিধি উধাও

খুলনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৭:২৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:২৯

খুলনায় টানা ২২ দিন পর শিথিল হয়েছে কঠোর লকডাউন। খুলেছে দোকানপাট, বাজার, শপিং মল। চলছে গণপরিবহন। কিন্তু শুরুতেই খুলনার সর্বত্র স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রবণতা লক্ষ করা গেছে। সামাজিক দূরত্বটুকুও পালন করতে দেখা যায়নি।

ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট, বিপণিকেন্দ্রগুলোতে চলছে বেচাকেনা। খুলনা মহানগরীর ডাকবাংলা, পিকচার প্যালেস মোড়, বড় বাজার, দৌলতপুর কেডিএ অ্যাভিনিউ, মজিদ সরণি, শিববাড়ি, নিউ মার্কেট, কেসিসি মার্কেটসহ সব বিপণিকেন্দ্র ও হোটেল-রেস্তোরাঁগুলো খোলা হয়েছে।বিভিন্ন জায়গায় বেচাকেনার সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। 

হানিফ, ঈগল, বনফুল, টুঙ্গিপাড়াসহ বেশ কয়েকটি বাস গত রাতেই ঢাকার উদ্দেশে খুলনা ছেড়ে গেছে। তাতে যাত্রীদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেও যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে গেছে বেশ কয়েকটি পরিবহন। তবে, প্রতি দুটি ছিটে একজন যাত্রী নেওয়ার সরকারি ঘোষণা থাকলেও পাশাপাশি বসানো হয় যাত্রীদের। ঈগল পরিবহনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম খন্দকার দারা জানান, যাত্রীদের সংখ্যা বেশি হওয়ার কারণে মাস্ক ব্যবহারে জোর দেওয়া হয়েছে। আর পাশাপাশি কিছু সিটে যাত্রী নিতে হয়েছে।

সোনাডাঙ্গা নিবাসী আবু বেকার বলেন, ‘ঈগল পরিবহনের কাউন্টারে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বলা হলেও তারা তা মানেননি। পাশাপশি সিটে যাত্রী নিয়েছেন।’

চালক আবদুল জলিল জানান, গাড়িতে ওঠার আগে যাত্রীদের বলা হয়েছে, মাস্ক ছাড়া কেউ গাড়িতে উঠবেন না। কিন্তু তারা তা মানছেন না।

শামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্ণধার শুভ জানান, লকডাউনের মধ্যে পার্সেল বিক্রি করে হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সামান্য দেরি হওয়াতেও জরিমানার সম্মুখীন হতে হয়েছে। লোকসান কাটিয়ে উঠতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা শুরু করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী