সড়ক দুর্ঘটনায় শ্রীপুর উপজেলা কৃষকলীগ সভাপতি নিহত

গাজীপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৯:৩১আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৩১

গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, মাস্টারবাড়ী এলাকায় হাউ আর ইউ লিমিটেড নামে একটি কারখানার সামনে একটি কাভার্ড ভ্যান কবিরের মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা স্ত্রী মণি (৩৭) ও মেয়ে পলি (৬) অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কবির মাওনা চৌরাস্তা থেকে স্ত্রী ও মেয়েসহ তার বাড়ি একই উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুরে যাচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে যান। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

/.এমএএ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি