উগ্রবাদী বইসহ জেএমবি সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ২০:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:৪৫

ময়মনসিংহের ফুলবাড়িয়ার জোরবাড়ীয়া এলাকা থেকে উগ্রবাদী বইসহ আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ-জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টায় র‌্যাব-১৪-এর ক্যাম্পের কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।

রবিবার (২৫ জুলাই) বিকালে মেজর আখের মোহাম্মদ জয় প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জানান, আমির ফুলবাড়িয়ার জোরবাড়িয়ার আব্দুল হাকিমের ছেলে। তার কাছ থেকে পাঁচটি উগ্রবাদী বই, ১৪টি বুকলেট, চারটি লিফলেট, নগদ চার হাজার ৮৩০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আমির হামজা নিজেকে জেএমবির সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেয়। সে নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন এলাকা থেকে কৌশলে সদস্য সংগ্রহ করে আসছিল। বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গোপন বৈঠক করে পরবর্তী নাশকতার পরিকল্পনার কথাও স্বীকার করেছে সে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান