ডুবে গেছে বান্দরবানের নিম্নাঞ্চল, পাহাড়ধসের আশঙ্কা

বান্দরবান প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮:২০

তিন দিনের টানা বর্ষণে ডুবলো বান্দরবান শহরের নিম্নাঞ্চল। এছাড়াও ডুবেছে লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে পুরো জেলাজুড়ে। এছাড়াও পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় অর্ধলক্ষ মানুষ। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা।

সোমবার (২৬ জুলাই) মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। থেমে থেমে টানা তিন দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

এদিকে সড়কে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। স্বাস্থ্যকর্মী, জরুরি সংবাদপত্রের গাড়িসহ মোটরসাইকেল আরোহীরা নৌকায় করে চলাচল করছেন। বিভিন্ন জায়গায় ছোটখাটো পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিন দেখা গেছে, বান্দরবান পৌরসভার আর্মিপাড়া, মেম্বারপাড়া, হাফেজঘোনা, শেরেবাংলা নগর, বনানী সমিল এলাকা, ইসলামপুর, কালাঘাটার ড্রাইভার পাড়া, ক্যাচিংঘাটাসহ শহরের নিম্নাঞ্চল ডুবে গেছে। বৃষ্টি না থামায় এসব এলাকার অবস্থার অবনতি হচ্ছে।

এছাড়াও লামা-আলীকদমের লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরি এলাকা, রুমা, থানচি এবং নাইক্ষ্যংছড়ির বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি বলেন, ‘বন্যাদুর্গতরা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে। এছাড়াও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্কুল-কলেজ পরিষ্কার করে খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার রাখা হয়েছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের