ভোলায় ঢাকামুখী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন

ভোলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৭:০৬

বিধিনিষেধ শেষ হওয়ার প্রথম দিনে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই ঘাট থেকে দুপুর পৌনে ২টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত চারটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হয়েছে।

ভোলায় ঢাকামুখী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন দুপুর আড়াইটায় ছেড়ে যাওয়া এমভি গ্রিন লাইন লঞ্চে সরেজমিন দেখা যায়, লঞ্চের নিচতলার ইকোনমি ও দোতলার বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার প্যাসেজ ও খালি জায়গায় দাঁড় করিয়ে ও শুয়ে যাত্রী বহন করা হচ্ছে। অনেককে দেখা গেছে, ছাদের ওপর দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ঢাকা যাচ্ছেন। এই লঞ্চের ধারণক্ষমতা নিচতলায় ৪০০ আর দোতলায় ২০০ যাত্রী। অথচ যাত্রী ছিলেন কমপক্ষে ৯০০ জন।

এদিকে, সরকারের নির্দেশ অনুযায়ী এই লঞ্চ কর্তৃপক্ষ ভাড়াও কমায়নি। এক সিট খালি রেখে ইতোপূর্বে ভাড়া নিতো নিচতলায় ৫০০ আর দোতলায় ৭০০ টাকা। আজ ১১ আগস্ট ওই ভাড়াই নিয়েছে। অতিরিক্ত যাত্রী ও ভাড়া না কমানো প্রসঙ্গে লঞ্চের কোনও স্টাফ মন্তব্য করতে রাজি হননি।

ভোলায় ঢাকামুখী লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম