পিকনিকের নৌকার জেনারেটরে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২১, ২৩:৪০আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২৩:৪০

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল এলাকায় নৌকার জেনারেটরে শাড়ি পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের সঙ্গে ওই নারী পিকনিকে যাচ্ছিলেন। রবিবার (১৫ আগস্ট) গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

মৃত নারীর নাম খোদেজা বেগম (৪৮)। তিনি গুরুদাসপুর উপজেলার হামলাইকোলের জুমাইনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

গুরুদাসপুর থানার ওসি জানান, রবিবার সকাল ১১টার দিকে ওই নারী ৩০-৩৫ জনের সঙ্গে তিশিখালী মাজারের উদ্দেশে গুরুদাসপুরের মোল্লাবাজার থেকে জেনারেটরচালিত নৌকায় রওনা দেন। পথে চলনবিলের বিলদহর বাজার এলাকায় পৌঁছলে নৌকার জেনারেটরের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গুরুতর জখম হন তিনি। সঙ্গীয় লোকজন তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোজাহিদুল ইসলাম জানান, ওই নারীকে মৃত অবস্থায় সেখানে নিয়ে আসা হয়।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের